বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়ি নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন

সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের গ্রামের বাড়ি নির্মাণ, সংস্কার ও মেরামতকাজের উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও সচিব পদমর্যাদার কর্মকর্তা মোঃ রাশেদ খাঁন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু তালিব, ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুল মজিদ,

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ মাস্টার এবং মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি নির্মাণ, সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি তাঁর বীরত্বগাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *