মৃত স্বামীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ওসির কাছে স্ত্রীর প্রশ্ন

 

দুই বছর আগে মারা যাওয়া সাবেক ইউপি সদস্যকে আসামি করার অভিযোগএলাকায় আলোচনা-সমালোচনা

আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান:

গাজীপুরের শ্রীপুরে দুই বছর আগে মারা যাওয়া সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জবাব চেয়েছেন তাঁর স্ত্রী।

জানা গেছে, ইদ্রিস আলী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। প্রায় দুই বছর আগে তাঁর মৃত্যু হয়। অথচ সম্প্রতি দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

এ ঘটনায় প্রয়াত ইদ্রিস আলীর স্ত্রী শ্রীপুর থানার ওসির কাছে গিয়ে প্রশ্ন করেন, “স্যার, আমার স্বামী তো দুই বছর আগেই মারা গেছেন। তাহলে তাঁর নামে মামলা হলো কীভাবে?”

একজন মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, মৃত ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়ার কারণ চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *