তরুণ উদ্যোক্তা সম্মাননা পেলেন জীবননগরের সন্তান  সাংবাদিক মুজাহিদুল ইসলাম বিশ্ব পরিবেশ দিবসে উদ্ভাবনী উদ্যোগের জন্য স্বীকৃতি

বিশেষ প্রতিনিধি:-

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস অ্যাওয়ার্ড ২০২৫’-এ ‘তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক’

ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন একেএম মুজাহিদুল ইসলাম। তিনি একাধারে একজন গণমাধ্যমকর্মী, সমাজসেবী ও উদ্ভাবনী

উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে

অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বীর ঈসা খাঁ স্মৃতি সাহিত্য পরিষদ’। এতে দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান

রাখায় সাংবাদিক, লেখক, গবেষক, পরিবেশবিদ, সামাজিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও পরিবেশ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. আবুল

কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. ফারহানা ইয়াসমিন এবং পরিবেশ অধিকারকর্মী ইঞ্জিনিয়ার এস এম রফিকুল ইসলাম।

একেএম মুজাহিদুল ইসলাম বর্তমানে জাতীয় পর্যায়ে একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে কাজ করছেন।

পাশাপাশি, তিনি শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য ঢাকায় গড়ে তুলেছেন পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট হোস্টেল’।

তার এই হোস্টেল উদ্যোগে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে একটি বাসযোগ্য

ও আত্মউন্নয়নমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এ উদ্যোগ তরুণদের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থার একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, মুজাহিদুল ইসলাম এর আগেও সাংবাদিকতা ও

সামাজিক উদ্যোগে বিশেষ অবদানের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদ বলেন, “এই সম্মাননা আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে

দিল। আমি চাই, তরুণদের জন্য একটি ইতিবাচক, নিরাপদ ও উদ্ভাবনী পরিবেশ তৈরি করতে। সমাজে পরিবর্তন আনতে হলে

ছোট ছোট উদ্যোগ থেকেই শুরু করতে হয়।”

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মুজাহিদের

উদ্যোগ শুধু উদ্যোক্তা হিসেবে নয়, পরিবেশ-সচেতন সমাজ নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাই তার কার্যক্রমকে অনুপ্রেরণামূলক বলেই বিবেচনা করা হয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *