আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে শিশুনিলয় ফাউন্ডেশনের সমৃদ্ধি
কর্মসূচির আওতায় উদযাপিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’। উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি।
রোববার (৩ আগস্ট) সকালে বলুহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক
বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। উৎসবে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাব, উন্নয়নে যুব সমাজ, শিক্ষার্থী
ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজামাল, জোনাল ম্যানেজার, শিশুনিলয় ফাউন্ডেশন (ঝিনাইদহ
জোন),শমিমুর রহমান, এরিয়া ম্যানেজার,রায়হান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, শেখ মোজাফফর
হোসেন মাধ্যমিক বিদ্যালয়,বজলুর রশীদ, উপজেলা সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি এবং ছাড়া সংস্থার বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজনে অতিথিদের নেতৃত্বে মোট ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। তারা বলেন, পরিবেশ সুরক্ষা
ও সচেতন নাগরিক গঠনে তরুণদের সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল করে গড়ে তুলবে। উৎসব শেষে
অংশগ্রহণকারী তরুণদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হয়