স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু- এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা।
আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের নিউ একাডেমী স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, নিউ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান, সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, এবং
ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর আয়োজনে
আয়োজিত এ দিনব্যাপী মেলায় ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান
অংশগ্রহণ করে। মেলায় প্রতিটি বিদ্যালয় তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট, বিজ্ঞানভিত্তিক মডেল, রোবোটিকস প্রদর্শনী, পরিবেশবান্ধব প্রযুক্তি
ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানমূলক উদ্ভাবন উপস্থাপন করে।শিক্ষার্থীদের তৈরি নানা প্রজেক্টের মধ্যে ছিল সৌরচালিত সেচযন্ত্র, স্বল্প ব্যয়ে পানি
বিশুদ্ধকরণ যন্ত্র, বর্জ্য পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎপাদন প্রকল্প, স্মার্ট সিকিউরিটি সিস্টেমসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণা। দর্শনার্থীরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে
শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে জানতে আগ্রহ দেখান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন,বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে অগ্রগতির মূল চালিকা শক্তি। আমাদের শিক্ষার্থীরা
যদি ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়, তাহলে আগামী দিনে তারা দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন,এ ধরনের
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও বাস্তবমুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়।
বিদ্যালয়গুলোতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার চর্চা অব্যাহত রাখতে হবে।
আয়োজক প্রতিষ্ঠান ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুন জানান,এই বিজ্ঞান মেলার
মাধ্যমে গ্রামীণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে আমরা উপজেলা
ও জেলা পর্যায়ে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা করছি।
মেলা শেষে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে তিনটি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।
অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় উপস্থিত
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের
অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রফুল্ল ও উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, আগামী বছর আরও বেশি বিদ্যালয়কে সম্পৃক্ত করে