পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক স্বামী ক্লোজ

বিশেষ প্রতিনিধি:-

স্বামীর পুলিশ ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন। আদেশের পর কনস্টেবল সাইফুজ্জামানকে আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, কনস্টেবলের দ্বিতীয় স্ত্রী স্বামীর পুলিশ ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে নিজের টিকটক আইডি থেকে তা পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট কনস্টেবলকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী কনস্টেবল সাইফুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *