আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
দৈনিক গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় গ্রামের কাগজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল খাঁনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মুবিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন ও উপদেষ্টা আব্দুর রহমান। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম রেজা, নির্বাহী সম্পাদক অরিন্দম দেবনাথ প্রমুখ।
সভায় মফস্বল সাংবাদিক ফোরামের আগামী ২ ফেব্রুয়ারি সোমবার যশোরের বিনোদিয়া পার্কে বনভোজনের আয়োজনের দিন ধার্যসহ সংগঠনকে গতিশীল ও এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় ।