আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
আপনারা ধানের র্শীষে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দখলবাজি চিরোতরে বন্ধ করে দেব। আমার এলাকা কোন ধরনের চাঁদাবাজ-দখলবাজ রাখবোনা। আমার পিতা শহীদুল ইসলাম মাষ্টার যে ভাবে উন্নয়ন করেছেন আমিও ঠিক সে ভাবেই আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো। আপনারা ভোট শেষ করে কেন্দ্র থেকে রেজাল্ট সাথে করে নিয়েই ভোট কেন্দ্র থেকে ফিরবেন। তিনি আরো বলেন, কারও কোন কথায় কান দেবেন না। একটি দল পায়ে পা দিয়ে গন্ডগোল বাধানের চেষ্টা করবে। আপনারা সে দিক থেকে সজাগ থাকবেন।
৯ ফেব্রুয়ারী সোমবার বিকালে ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির (ধানের র্শীষ) প্রতীকের বিশাল নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে এ কথা বলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।
জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ – ৩ (মহেশপুর – কোটচাঁদপুর) আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ বিপু, জেলা বিএনপির তথ্য ও গভেশনা বিষয়ক সম্পাদক ডক্টর মোঃ নান্নু মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, কেন্দ্রীয় কৃষক দল সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহাঃ- মোমিনুর রহমান মোমিন, মহেশপুর পৌর বিএনপিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি আলমগীর হোসেন, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহাম্মেদ প্রিন্স,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ,উপজেলা যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদ,পৌর যুবদলের সদস্য সচিব হারুন আর রশিদ,উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ। এসময় মহেশপুর, কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ দলীয় অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।