জীবননগরে মাদক নিয়ন্ত্রন অধিদপপ্তরের মাদক বিরোধী অভিযান: ৩৪ লিটার তাড়িসহ তিনজন আটক ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর পৃথক অভিযানে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৪ লিটার তাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ার) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর থানাধীন ডাঙ্গাপাড়া,বাকা স্কুল পাড়া ও নারানপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃত জীবননগর পৌর এলাকার ডাঙ্গাপাড়ার উস্নত আলী(৬০),বাঁকা স্কুলপাড়ার আনোয়ার হোসেন(৪৫) এবং নারানপুরের ছামিনুর হোসেন(৪৫)।

অভিযান সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উম্বত আলীর নিকট থেকে ৩০ লিটার, মোঃ আনোয়ার হোসেনের নিকট থেকে ২ লিটার এবং ছামিনুরের নিকট থেকে ২ লিটার তাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত তাড়ি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান। আদালত উম্বত আলী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া আনোয়ার হোসেন ও ছামিনুরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানানো হয়েছে,অবৈধ মাদক উৎপাদন,সংরক্ষণ ও বিক্রয় প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *