পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও ঈদ মোবারক জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত এবং কর্মরত বাঙালি ভাই ও বোন এবং বিশ্বের অন্য যে কোনো স্থানের মুসলমান ভাই-বোনদের সবার জন্যই সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদ অর্থ উৎসব। ঈদুল ফিতরের শিক্ষা ধনী-দরিদ্র সবাই আমরা একসাথে এই উৎসব পালন করব। তাই সমাজের সুবিধা বঞ্চিতরাও যাতে এই উৎসবে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আসুন আমরা যারা সচ্ছল ও অবস্থাপন্ন তারা সবাই সকল অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। তাদেরও এই আনন্দময় দিনটিকে সমানভাবে উপভোগ করার সুযোগ করে দেই। ঈদুল ফিতর এক মহামিলনের দিন। এই দিনে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
পরিশেষে তিনি বলেন, আসুন আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিয়ে যাই। তিনি আজকের এই দিনে আবারো সবাইকে ঈদুল ফিতরের অভিনন্দন জানান ।
বার্তা প্রেরক:
(শৌর্য দীপ্ত সূর্য )
প্রেস সেক্রেটারী,
মাননীয় চেয়ারম্যান,
জাতীয় পার্টি