জীবননগর রায়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিএনপি নেতা রফিকুল ইসলাম রফি

জীবননগর অফিস:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রায়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম রফি।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়,রফিকুল ইসলাম রফি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে আসছেন।

দলীয় নেতাকর্মীদের সাথে তার রয়েছে সুসম্পর্ক,বিভিন্ন সামাজিক,ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এলাকার সাধারণ মানুষের সাথে তার রয়েছে নিবিড় যোগাযোগ। যে,কারণে ইউনিয়ন জুড়ে তার রয়েছে ব্যাপক পরিচিতি ও গ্রহন যোগ্যতা।

স্থানীয়দের একাংশের মতে,দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হয়নি।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান সম্পর্কে রফিকুল ইসলাম রফি বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেয়,তাহলে জনগণকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও জনকল্যাণমূলক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে রায়পুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *