যশোরে নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার বটগাছে ধাক্কা, নিহত ৩,আহত ৩

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোরের খাজুরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বাবা, ছেলে ও নাতি রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকার যোগে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদেন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *