অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মরিয়ম খাতুন ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতালে রয়েছে এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।