শৈলকুপায় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ১৯ স্থাপনা উচ্ছেদ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকানের মালামাল ও গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, “মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *