কোটচাঁদপুরের ফাজিলপুরে লক্ষ্মীপূজা উপলক্ষে চার দিনব্যাপী মেলা

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুরে লক্ষ্মীপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও মেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী মেলায় গান, নৃত্যসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেলায় বসেছে বিভিন্ন খাবার, খেলনা ও বিনোদনসামগ্রীর দোকান।

সোমবার গভীর রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের আনাগোনা ও উৎসবের আমেজ ছিল। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের জন্য রয়েছে দোলনা, ট্রেন ও চড়কজাতীয় ঘূর্ণায়মান বিনোদনব্যবস্থা। বিভিন্ন ধরনের খাবারের দোকানও মেলার অন্যতম আকর্ষণ।

পূজা কমিটির সভাপতি অর্জন কুমার দাস, সাধারণ সম্পাদক অসিত কুমার দাস, সহসম্পাদক সাংবাদিক অপু দাস, সহসভাপতি বিজয় কুমার দাস, কোষাধ্যক্ষ উজ্জল কুমার দাস, সহকোষাধ্যক্ষ বিকাশ দাস এবং সাংগঠনিক সম্পাদক মিন্টু দাসসহ কমিটির সদস্যরা আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন।

মেলা উপলক্ষে পায়েল, রিমি ও রিতা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া পূজামণ্ডপ ও মেলা পরিদর্শন করেন ‘সময়বেলা’ পত্রিকার সম্পাদক রেদোয়ান আহম্মেদ রিয়াদ

‘গ্রামের কণ্ঠ’-এর কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক বাবলু মিয়া এবং দৈনিক গ্রামের কাগজের এলাঙ্গী, ঝিনাইদহ প্রতিনিধি মোঃ আবু সাইদ শওকত আলী।

পরিদর্শনকালে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় নাড়ু, মুড়ি, রসগোল্লা, বিস্কুট, ভাজাপোড়া, কেক, দই-মিষ্টি ও ঠান্ডা পানীয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে। লক্ষ্মীপূজা ও মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *