জীবননগর নতুনপাড়ায় পুলিশের মাদক বিরোধী সাড়াসি অভিযান

 ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ অভিযুক্ত আজাদের ভোঁদৌড় 

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল উইন-করেক্স (Win-Corex) সিরাপ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজাদ (নাম জানা গেছে) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল নতুনপাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে আজাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত আজাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আতিয়ার রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে,জব্দ করা সিরাপ থানা হেফাজতে রাখা হয়েছে। পলাতক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে,সীমান্তবর্তী জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদকের সরবরাহ ও বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *