জীবননগর অফিস:
আবারো টানা তৃতীয়বারের মত বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলহাজ মো: রুহুল আমিন।
তিনি টানা তৃতীয়বারের মতো এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির নির্বাচিত হলেন।তিনি চুয়াডাঙ্গা আদালতের আয়কর আইনজীবী হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৭-২৮ সালের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের তালিকা প্রকাশ করা হয়।
২০২৭-২৮ কার্যকালের জন্য এড.রুহুল আমিন পুনরায় জেলা আমির নির্বাচিত হয়েছেন।এবার জেলার দুই হাজার ৩৭৫ জন রোকন সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এতে চুয়াডাঙ্গা জেলা শাখার আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০২৫-২৬ সালের জন্য তিনি দ্বিতীয়বারের মত জেলা আমির নির্বাচিত হন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য।এড.মো: রহুল আমিন ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হন।তিনি জেলা শিবিরের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তিনি বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি চুয়াডাঙ্গা-২(জীবননগর-দামুড়হুদা উপজেলা) আসনের বিভিন্ন উন্নয়ন
ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার বাড়ি এ আসনের জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে। তাঁর সাথে জীবননগর-দামুড়হুদা উপজেলার মানুষের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। নতুন কার্যকালে তৃতীয়বারের মতো জেলা আমির নির্বাচিত হওয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।