জীবননগর উলামা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে মাও.মাহবুবুর রহমান গহরী সভাপতি মুফতি শাহজামাল সম্পাদক পুণ:নির্বাচিত

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার উলামা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। রাজনগর জামিয়া-কারিমিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মাও.মাহবুবুর রহমান গহরি ও সাধারন সম্পাদক পদে মুফতি শাহজামাল পুণ:নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মাও.জুবায়ের হোসেন সাংগাঠনিক সম্পাদক,মাও.জোবায়ের আল মাহমুদ প্রচার সম্পাদক,মাও.হুসাইন অর্থ বিষয়ক সম্পাদক ও মুফতি আমানুল্লাহ মাহমুদ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত ৬ টি পদে নির্বাচন হলেও বাকী পদে কোন নির্বাচন ছাড়ায় কন্ঠ ভোটে নির্বাচিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিব,সাধারন সম্পাদক মোস্তফা কামাল কাসেমী,প্রচার সম্পাদক মুফতি আজিজুল্লাহ ও সদস্য মুফতি মামুনুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *