ঝিনাইদহের সাবেক এম পি মশিউর রহমানের কবর যিয়ারতে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খাঁন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-

ঝিনাইদহের   প্রয়াত এমপি  ও বিএনপি   চেয়ারপারসনের  উপদেষ্টা  বীর মুক্তিযোদ্ধা  কমান্ডার সাবেক ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি মশিউর রহমানের কবর জিয়ারতে করতে যান ঝিনাইদহ জেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন।

এই সময় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এই সময় উপস্থিত ছিলে প্রয়াত মশিউর রহমান এর বড়ো ছেলে ডা. ইব্রাহিম রহমান বাবু

ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিমসহ গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার

সভাপতি  প্রভাষক সাখাওয়াত  হোসেন ও  গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন সহ গণ অধিকার পরিষদের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *