জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ অনুপ্রবেশকারীদের আটক

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ ভাবে সীমান্ত পারাপার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন বিজিবি।

এরই অংশ হিসা্বে বৃহস্পতিবার(৩ এপ্রিল ২০২৫) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে আটক করা
হয়েছে।

বৃহস্পতিবার রাত ১.৪৫ মিনিটের সময় মহেশপুর ব্যাটালিয়নের অন্তর্গত নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৫/৩-এস সংলগ্ন ঈশ্বরচন্দ্রপুর
গ্রামের মাঠের ভুট্টা ক্ষেত থেকে নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিনে সকাল সাড়ে ১০টার দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে

মাইলবাড়ীয়া গ্রামের মাঝপাড়া মসজিদের সামনে থেকে নিয়মিত টহলের সময় দুই বাংলাদেশী
নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার পুর্ব বদরপাশা গ্রামের সুরেন চন্দ্র ঘোষের ছেলে সুসেন ঘোষসহ(৪৪) একজন নারী।

তাদেরকে ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকাল সাড়ে  ৮টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১-এস এর কাছে পিপুলবাড়িয়া গ্রামের ধানী জমির পাশে
অভিযান চালিয়ে আরও দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে-নড়াইল সদর উপজেলার শিবু পদ রায়ের ছেলে সিমান কুমার রায়(৩৬) ও বাগেরহাট সদর উপজেলার শ্যামল মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার(৩১)। তাদেরকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন ভোর সাড়ে ৬টার কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৫-আর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নারী ও একটি
শিশুসহ মোট তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

তাদের ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে রাত একটার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন-গোপালগঞ্জের নিখিল চন্দ্র বালা(৫৫),রাকেশ কিত্তণীয়া(২৫),চয়ন ঠাকুর,মাদারীপুরের সুরেন্দ্রনাথ বিশ্বাস(৬৫) মাগুরার দীনেশ মন্ডল(৪৩)।তাদেরকে মহেশপুর থানায়
হস্তান্তর করা হয়েছে।

 এদিকে বুধবার  বিকাল ৫টার দিকে খোসালপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
সন্ধ্যা ৬টায় বাঘাডাঙ্গা বিওপি এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়, যেখানে নয়ন হালদার (৩৬), বরিশাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন,

“বিজিবি সবসময় সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *