কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

গঞ্জের খবর ডেস্ক:-

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ায় অবস্থিত প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতাউর রহমান মিটন। সাধারণ সম্পাদক

আনোয়ার হুসাইন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনা পর্বে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাত কুমার ব্যানার্জী, কালীগঞ্জ মহিলা

কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক,সমাজসেবিকা আলহাজ¦

রোকেয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস রুপালি, ইসরাইল হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, পল্লব কুমার মৈত্র, শাহজাহান আলী বিপাশসহ আরও অনেকে।

বক্তারা সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, স্বাস্থ্য সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে

সমিতিটি এলাকাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে নারী সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমিতির ভূমিকা উল্লেখযোগ্য।

উল্লেখ্য, প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত একটি স্বীকৃত

প্রতিষ্ঠান। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ৮৫০ জন এবং এর কার্যক্রম কালীগঞ্জ অঞ্চলে প্রশংসনীয় অবদান রাখছে।

সভা শেষে পরবর্তী বছরের পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের রূপরেখা প্রণয়ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *