আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের
কম্পিউটার বিভাগের তৃতীয় সেমিস্টারের মেধাবী
শিক্ষার্থী বন্যা খাতুনের রহস্যজনক মৃত্যুর সঠিক বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঝিনাইদহ-মাগুরা
মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। এতে বন্যার সহপাঠীসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,বন্যার স্বামী সোহান আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায়
মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
সোহান শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদি গ্রামের বাসিন্দা। বক্তারা দ্রুত মামলা গ্রহণ ও আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বন্যা খাতুনের পিতা জাহাঙ্গীর হোসেন, মাতা শারমিন
খাতুন, ভাই রিপন হোসেন এবং সহপাঠী মীম খাতুন, তৌফিক আহমেদ, শাহেদ আলীসহ আরও অনেকে।
খ
প্রসঙ্গত, গত রোববার (১৫ জুন) সকালে
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে একটি রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মারা যান
বন্যা খাতুন। এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে
গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।