মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান

(২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে

স্টেশন ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান।

মৃত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বাসিন্দা এবং মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ সংক্রান্ত

চিকিৎসার জন্য কিছুদিন আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোবারকগঞ্জ রেলস্টেশনের ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের বগি

চার নম্বর লাইনে স্থানান্তরের (সানটিং) কাজ চলছিল। এই সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের

নিচে পড়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার অরূপ বিশ্বাস বলেন, স্টেশন ইয়ার্ডে রুট

পরিবর্তনের কাজ চলাকালে মেহেদী হাসান ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। বিষয়টি

তাৎক্ষণিকভাবে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মেহেদীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *