আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও কোটচাঁদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌরসভার একাধিকবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিরু মিয়ার সহধর্মিণী এবং
বর্তমান কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক বারবার নির্বাচিত মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল ভাইয়ের সম্মানিত আম্মাজান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে কোটচাঁদপুরসহ রাজনৈতিক, সামাজিক এবং সর্বসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমা ছিলেন একজন প্রাজ্ঞ, ধার্মিক, সমাজসেবী ও আদর্শ মা, যিনি পরিবার এবং সমাজে অগণিত মানুষের কাছে প্রিয় ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ (সোমবার) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজার নামাজ আজ বিকাল ৫টায় (আসর নামাজের পর) কোটচাঁদপুর সরকারি পাইলট
মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি-সমর্থক ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ, রাজনৈতিক নেতৃবৃন্দ,
সামাজিক সংগঠন,দৈনিক গঞ্জেরখবর পত্রিকার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি আবু সাইদ শওকত আলী এবং এলাকার সর্বস্তরের মানুষ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।