ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

গঞ্জেরখবর ডেস্ক :-

“তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র

সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক

সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি

ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর

রহমান টুকু, বর্তমান সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, সদস্য সুষেন্দু কুমার ভৌমিক, রুহুল আমিন, সাইদুর রহমান ও তরিকুল ইসলাম রনি।

অনুষ্ঠানের প্রথম পর্বে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের অবদান নিয়ে আলোচনা হয়।

বক্তারা ছাত্রদের ন্যায়পরায়ণ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায়

জেলার ৮টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *