পাপন চৌধুরী, ঝিনাইদহ:-
ঝিনাইদহের সদরের পদ্মাকর ইউনিয়নের অচিন্তনগর বাগানপাড়া গ্রামের ১২ বছরের এক স্কুলছাত্রী নিখোঁজ
হয়েছে। মেয়েটির নাম জিনিয়া আক্তার, সে মাওলানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ২৪ আগস্ট (রবিবার) বিকাল আনুমানিক ৫টার দিকে স্কুল থেকে
বাসায় ফেরার পর জিনিয়ার সঙ্গে তার মায়ের একটি বিষয়ে রাগারাগি হয়। এরপর অভিমান করে খালি
পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এলাকাবাসী জানায়, তাকে হাঁটতে হাঁটতে রাস্তায় যেতে দেখা গেছে। তবে
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জিনিয়ার পিতা জাহিদুল ইসলাম জানান,
“আমরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছি,
কিন্তু এখনও তাকে পাইনি। যদি কেউ আমার মেয়ের সন্ধান পান তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগের ঠিকানা:জাহিদুল ইসলাম (পিতা) – ০১৯৩৭৭২০৮২৮চাচা – ০১৯১১৮২৪০৬৬
নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা মেয়েটির
সন্ধান পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।