জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা কমিটি গঠিত নাজির আহবায়ক হাসান সদস্য সচিব 

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

গঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. বশির উন নাজিরকে

আহ্বায়ক এবং মো. হাসান ইমামকে সদস্য সচিব করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, মো. শাফায়াত উল্লা

উজ্জ্বল, ভারপ্রাপ্ত সদস্য সচিব খন্দকার হারুনুর রশিদ সুমন, সিনিয়র সদস্য মো. তানজুলুর রহমান ও শ্রমিক নেতা মো. ইউসুফ আলী।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত আহ্বায়ক মো. বশির উন নাজির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. হাসান ইমাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়া স্মৃতি সংসদের মূল উদ্দেশ্য হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকে প্রজন্ম থেকে প্রজন্মে

পৌঁছে দেওয়া। জাতীয়তাবাদী দর্শন ও বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটি কাজ করবে।”

৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক. আজিজুর

রহমান; যুগ্ম আহ্বায়কগণ মো. আসাদুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. জুম্মত আলী, আখতারুজ্জামান

রতন, মো. সালাউদ্দিন লিটন, মো. আবু সাঈদ, মো. সাবান আলী, মো. আদম আলী, মো. তৌফিকুর

রহমান, মো. মিনারুল ইসলাম, মো. মাফুজ আহমেদ মুসা, মো. দেলোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম

মিলন, মো. তানভীর আহমেদ, মো. সুমন মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. মোমিনুর ইসলাম ও মো. খলিলুর রহমান।

সদস্য হিসেবে রয়েছেন মো. ইউসুফ আলী, মো. কামরুজ্জামান লিটন, মো. মনিরুজ্জামান, মো.

নজরুল ইসলাম, মো. রাসেল মিয়া, সাইদুল ইসলাম, ইমরান হোসেন, মো. আমিন, মো. শাহজাদা, মো. রাসেল উদ্দিন, মো. রাকেশ, মো. মহিদুল, মো.

মেহেদী হাসান, মো. কামরুল ইসলাম, মো. আশরাফুল আলম, মো. মনিরুজ্জামান, মো. আরিফুল ইসলাম,

মো. আব্দুর রউফ, মো. আব্দুল আয়াত, মো. হাসান, মো. শিহাব উদ্দিন, মো. আব্দুস সামাদ, মো. হারেজ

আলী, মো. আতিয়ার রহমান, মো. শফিকুল ইসলাম রাজু, মো. আতিয়ার রহমান এবং মো. জাহাঙ্গীর আলম বাবু।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *