ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয়

পোস্ট অফিস মোড়ে “রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি” এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও

পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক

জাহিদুজ্জামান মনা, জেলা জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল

ইসলাম বাদশা, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম

শাহজালাল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ঝিনাইদহ একটি ঐতিহাসিক ও

জনবহুল জেলা। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনও এখানে রেললাইন নেই, মেডিকেল

কলেজ স্থাপিত হয়নি। ফলে যোগাযোগব্যবস্থা দুর্বল এবং চিকিৎসা ব্যবস্থায় জনগণ বঞ্চিত হচ্ছে।”

তারা আরও বলেন, নবগঙ্গা নদী একসময় জেলার প্রাণ ছিল। বর্তমানে নদীটি পলি ও দখলে ভরাট হয়ে

পড়েছে। দ্রুত নদী খনন ও সংস্কার না হলে কৃষি

পরিবেশের ভয়াবহ ক্ষতি হবে। বক্তারা ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *