জীবননগর অফিস:-
শান্তি ও স্থিতিশীলতার আহ্বান এবং দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার
জীবননগরে জাকের পার্টির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) দুপুর
৩টায় জীবননগর মুক্তমঞ্চে পৌর জাকের পার্টির আয়োজনে এ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা
আমির ফয়সল। তিনি বলেন,জাকের পার্টি একটি আদর্শভিত্তিক দল, আমরা ক্ষমতার জন্য রাজনীতি
করি না, জনগণের শান্তি ও স্থিতিশীলতার জন্য
রাজনীতি করি। দেশের ১৮ কোটি মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।”সভায় সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি ওবায়দুল হক বিশ্বাস ফিন্টু
এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আলী সুজন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আব্দুল
লতিফ খান যুবরাজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আবু সাঈদ মুহাদ্দিসি, কামাল হোসেন
আশেকী, তাফসির আহমেদ, নজরুল ইসলাম, হালিম মিয়া, তোয়াক্কেল খান, আব্দুল মজিদ, সাইদুর রহমান,
শহীদ ও আজিজুল হকসহ পৌর ও উপজেলা জাকের পার্টির নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে
জনসভা আয়োজন করছে। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির ধারাবাহিকতায় জীবননগরে আজকের এই জনসভা অনুষ্ঠিত হলো। বক্তারা আরও
বলেন, জাকের পার্টি দেশের রাজনীতিতে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ
করছে। তারা জনগণের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে জীবননগর
পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শতাধিক কর্মী-
সমর্থক অংশ নেন। র্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক ‘গোলাপ ফুল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন।