ঝিনাইদহে ৮ দফা দাবিতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকরির প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে

মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারস

(সিএইচসিপি)। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ

সিএইচসিপি অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় শাখা।

কর্মসূচিতে অংশ নেন খুলনা বিভাগের ১০টি জেলার সিএইচসিপি নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা কমিটির সদস্যসহ শতাধিক স্বাস্থ্যকর্মী।

মানববন্ধন চলাকালে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা তাঁদের ন্যায্য দাবির দ্রুত

বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা

বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যশোর জেলা সভাপতি

আসলাম উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মাগুরা জেলা সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেও আমরা এখনো ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত।

সরকারের নানা আশ্বাসের পরও বকেয়া বেতন,

পদোন্নতি ও প্রবিধানমালা প্রণয়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর

প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভরসা। কিন্তু মাঠপর্যায়ের এই স্বাস্থ্যকর্মীদের আর্থিক ও প্রশাসনিক অবস্থা

এখনো অনিশ্চিত। বক্তারা অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

বক্তারা সতর্ক করে বলেন, “যদি দ্রুত আমাদের দাবিগুলো পূরণ না করা হয়, তবে আমরা আগামী

দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

উল্লেখ্য, তাঁদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সকল সিএইচসিপির বকেয়া বেতন দ্রুত পরিশোধ,১২তম গ্রেডে উন্নীতকরণ, স্থায়ী নিয়োগ ও চাকরির

প্রবিধানমালা প্রণয়ন,বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির ব্যবস্থা, মাতৃত্বকালীন ও চিকিৎসা ছুটি সংক্রান্ত সুবিধা নিশ্চিতকরণ,জনবল স্বল্পতা পূরণে নতুন

নিয়োগ, অবসরকালীন ভাতা প্রবর্তন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।মানববন্ধন শেষে সংগঠনের নেতারা এক যুক্ত বিবৃতিতে বলেন, তাঁদের দাবি

বাস্তবায়িত না হলে আগামী মাসে খুলনা বিভাগজুড়ে একযোগে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *