জীবননগরে এক হাজার ৫৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জীবননগর অফিস:-

রবি  মৌসুমে  ফসলের  আবাদ  বৃদ্ধি  ও   কৃষি উৎপাদন টেকসই করতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে

২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,৫৭০ জন কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন। অনুষ্ঠানের

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা সমবায়

কর্মকর্তা মো. নুর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণি ও গণমাধ্যমকর্মীরা। কৃষি

সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার এই প্রণোদনা প্রদান করেছে।

প্রণোদনার আওতায়—সরিষা ফসলের আবাদে: ৩৪০ জন কৃষককে দেওয়া হয়েছে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। গম ফসলের

আবাদে: ২১০ জন কৃষক পেয়েছেন ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি

সার।মসুর ফসলের আবাদে: ২৫০ জন কৃষককে প্রদান করা হয়েছে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি

ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। অন্যান্য ফসলের প্রণোদনা: উপজেলার বিভিন্ন ইউনিয়নে

আরও ৭৭০ জন কৃষককে বিভিন্ন ফসলের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। বর্তমান সরকার কৃষকবান্ধব নীতি

গ্রহণ করেছে, যার ফলে কৃষকদের উৎপাদন খরচ কমে আসছে এবং ফসল উৎপাদনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন, কৃষকদের প্রতি সরকারের এই সহায়তা শুধু প্রণোদনা নয়, এটি দেশের

খাদ্য নিরাপত্তা  নিশ্চিত  করার  একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক কৃষক যেন সময়মতো চাষাবাদ শুরু করতে পারেন, সে জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখব।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম

মৌসুমে গম, সরিষা ও মসুরের চাষে আগ্রহী হবেন বলে আমরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *