জীবননগর হাসাদহে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাদক ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা-এএসপি আনোয়ারুল কবিরের

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ মডেল কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)বিকাল ৪টায় পুলিশি উদ্যোগে ওপেন

হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন করার লক্ষ্যে আয়োজিত

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএসপি

আনোয়ারুল কবির বলেন,যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীরা যেন মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা

পায়, সেজন্য পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী

ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ অপরাধে জড়িত থাকলে

তাকে আইনের আওতায় আনতে স্থানীয় জনগণকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন,পুলিশ একা সব করতে পারে না। সমাজের সচেতন মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক,

অভিভাবক—সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি করতেই হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন

হোসেন  বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার সিনিয়র কর্মকর্তাবৃন্দ, এবং হাসাদাহ পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ রানা।

এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হাসাদহ ইউনিয়ন

বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সহ-সভাপতি শফিকুল আলম লিটন, জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাসুদ,

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর

রহমান, হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামের জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ইসরাইল,এবং ইউনিয়ন জামায়াতের রোকন আক্তারুজ্জামান।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও ওপেন হাউজ ডে-তে মতামত প্রদান করেন।

তাঁরা আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক নিরাপত্তা, এবং পারিবারিক সমস্যার

সমাধানে পুলিশের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে খোলামেলা আলোচনা হয়। এতে জনসাধারণ নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং পুলিশ

কর্মকর্তারা সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এএসপি আনোয়ারুল কবির অনুষ্ঠানের সমাপ্তি

ঘোষণা করে বলেন,পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও মাদক উচ্ছেদ করা

সম্ভব। ওপেন হাউজ ডে’র এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *