মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

৩০টি পরিবার পেল নিরাপদ পানির সুযোগ

মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিরাপদ পানি সুবিধা নিশ্চিত করতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে

বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড। বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহাসিক দত্তনগর কুশাডাঙ্গা

বটতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল ও স্থাপন সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন,নিরাপদ পানি

প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দোস্ত এইডের এমন উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা

ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিত এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক আসিফ আল ফারুকীপ্রধান আলোচক

হিসেবে বক্তব্য রাখেন সংস্থার হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীতিনি বলেন

আমাদের লক্ষ্য শুধু টিউবওয়েল স্থাপন নয়, বরং প্রতিটি পরিবারের জন্য একটি স্থায়ী ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান,

জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খারুল বাশার, দীপ্ত টিভির নিউজরুম

এডিটর আদীব জামাল, দোস্ত এইডের ফিন্যান্স এন্ড একাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

মাজহারুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে

ভুগছে। এই উদ্যোগ শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় এক প্রশংসনীয় প্রচেষ্টা।

অনুষ্ঠান শেষে ৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল ও স্থাপন সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে,

প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি দোস্ত এইড কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ

করবে, যাতে দীর্ঘমেয়াদে নিরাপদ পানি ব্যবহারের সুযোগ তৈরি হয়।

স্থানীয় উপকারভোগী পরিবারগুলো এ উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে

তারা বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। এখন থেকে পরিবার ও শিশুদের পানি বাহিত রোগের ঝুঁকি

অনেকটা কমে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

দোস্ত এইডের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গ্রামেও এমন টিউবওয়েল স্থাপন

কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সকলেই নিরাপদ পানির আওতায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *