স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

নারী সাংবাদিক স্বর্ণময়ী বিশ্বাসের রহস্যজনক

আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে স্থানীয়

সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ‘স্বর্ণময়ীর জন্য বিচার চাই’, ‘নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করো’ ইত্যাদি স্লোগান প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী শাহিনুর আলম লিটন, সমাজকর্মী গাউস গোর্কি, নারী অধিকারকর্মী রওশন আরা লিনা, সাংবাদিক আব্দুল্লাহ ওরফে

রেল আব্দুল্লাহ, সংগঠক মনিরুজ্জামান পলাশ, রিমা রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “স্বর্ণময়ী বিশ্বাস একজন মেধাবী নারী সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যু কোনো সাধারণ

আত্মহত্যা নয়—এটি গভীরভাবে অনুসন্ধান করা

প্রয়োজন।” তাঁরা দাবি করেন, যারা মানসিকভাবে বা অন্য কোনোভাবে তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে

দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এছাড়া বক্তারা কর্মস্থলে নারীদের প্রতি হয়রানি ও বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাংবাদিক

সমাজে নারী সদস্যদের মানসিক ও শারীরিক

নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “নারীরা প্রতিনিয়ত নানা চাপে ও হয়রানির মুখে পড়ছে।

সাংবাদিকতা পেশায় নারীদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।”

কর্মসূচিতে ঝিনাইদহ প্রেসক্লাব, নাট্যসংগঠন,

সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়ার উদ্যোগের কথাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *