আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় জনপ্রিয় সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত
হয়েছেন। এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য তাঁকে ক্রেস্ট, ফুল ও শুভেচ্ছা জানানো হয় প্রেসক্লাবের পক্ষ থেকে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে
চুড়ামনকাটি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনকে সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময়
প্রেসক্লাবের সাবেক সম্পাদক বিল্লাল হোসেন-কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি সম্প্রতি
জাতীয় দৈনিকে যোগদান করে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একযোগে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ওয়াহিদুজ্জামান মিলন ও বিল্লাল হোসেন দুজনই স্থানীয় সাংবাদিকতার গর্ব।
তাঁদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব আমাদের অনুপ্রাণিত করে। প্রেসক্লাব তাঁদের এই অর্জনে গর্বিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক হেদায়েত
উল্লাহ খান, সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক
সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন,
কোষাধ্যক্ষ মহব্বত আলী, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার কিনে, তৌহিদুজ্জামান ফিট্টু, আলী রেজা
রাজু, মাহমুদুল হাসান মামুন প্রমুখ। আলোচনা শেষে সভাপতি ও অতিথিবৃন্দ প্রেসক্লাবের
ভবিষ্যৎ কর্মকৌশল, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে
সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, ওয়াহিদুজ্জামান মিলন দীর্ঘদিন ধরে চুড়ামনকাটি প্রেসক্লাবের নেতৃত্ব দিয়ে
আসছেন এবং সাংবাদিকতায় সততা, নিরপেক্ষতা ও নৈতিকতার প্রতীক হিসেবে পরিচিত। তাঁর এই নির্বাচিত হওয়া শুধু প্রেসক্লাব নয়, পুরো
চুড়ামনকাটি অঞ্চলের সাংবাদিক সমাজের জন্য এক গর্বের বিষয়।