জীবননগর অফিস:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর
পৌর শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায়
জীবননগর উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পৌর
জামায়াতের আমীর মাওলানা ফিরোজ হোসেন
সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন
বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী সদস্য সচিব মাওলানা মহিউদ্দীন।তিনি নির্বাচনী
প্রস্তুতি, সাংগঠনিক শৃঙ্খলা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মাওলানা মহিউদ্দীন বলেন,নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। সংগঠনের নেতা-কর্মীদের উচিত জনগণের আস্থা অর্জনের মাধ্যমে শান্তিপূর্ণ,শৃঙ্খলাপূর্ণ
ও নীতিনিষ্ঠ রাজনীতির চর্চা অব্যাহত রাখা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল
হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, এবং জামায়াত নেতা আহম্মদ
আলী, সিরাজুল ইসলাম, আবুল বাশার ও মোহাম্মদ আলী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুব
বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের
সেক্রেটারি ইব্রাহিম খলিল। কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে
সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, নির্বাচনী নীতিমালা অনুসরণ এবং দলের আদর্শ প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।