ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে তরুণদের সচ্ছ পথচলায় নতুন উদ্যোগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহে  তরুণ  সমাজকে  খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা, তাদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ‘শহীদ

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’-এর যাত্রা শুরু হয়েছে। আরাপপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত

এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় রোববার বিকেলে শহরের নিউ একাডেমি

স্কুল মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা

বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। তিনি বলেন,“তরুণরা যদি খেলাধুলার

সঙ্গে যুক্ত থাকে,সমাজে তাদের ইতিবাচক ভূমিকা বাড়ে। সুস্থ  প্রজন্ম  তৈরিতে ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”অনুষ্ঠানে

আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু,জেলা

ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক,সাজেদুর রহমান মিলনসহ স্থানীয়

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়,এ বছর টুর্নামেন্টে জেলার ৩টি গ্রুপে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামী

বিশ্ববিদ্যালয় একাদশ ও ঝিনাইদহ রিভেলুয়েশন একাদশ। ম্যাচ শুরুর আগেই মাঠে জড়ো হয় স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও হাজারো

দর্শক। উৎসবমুখর পরিবেশ, ব্যান্ডপার্টি ও উৎসাহী দর্শকদের করতালিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলোয়াড় তৈরি করে না, বরং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইতিবাচক মনোভাব বিস্তারে

গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টের  বিভিন্ন ম্যাচ আগামী কয়েকদিন একই মাঠে অনুষ্ঠিত

হবে।খেলাধুলাপ্রেমী দর্শকরা আশা করছেন,এ আয়োজন জেলার তরুণদের মাঝে নতুন

উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *