সোনালী ব্যাংক পিএলসিতে নেতৃত্বে পরিবর্তন জেবিএবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ঝিনাইদহের সন্তান  শাহজাহান সিরাজ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

সোনালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা–কর্মচারীদের সংগঠন জেবিএবি (JBAB) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শাহজাহান সিরাজকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের পূর্বের সভাপতি জনাব মাহবুব সোহেল বাপ্পিকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়। তার পদ শূন্য হওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শাহজাহান সিরাজ সোনালী ব্যাংক পিএলসি-এর একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের সফল ব্যাংকার হিসেবে পরিচিত। তিনি জেবিএবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করে আসছিলেন।

ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার ৪নং পারবতীপুর ওয়ার্ডের কৃতী সন্তান শাহজাহান সিরাজ কেন্দ্রীয় পর্য়ায়ের এই দায়িত্ব পাওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

জেবিএবি-এর সদস্য এবং ব্যাংকিং খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিরাজকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *