জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক বশির উন নজির এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্যসচিব মো. হাসান ইমাম।
দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, দেলোয়ার হোসেন, মাহফুজ মুসা, মো. আদম আলী, ইউসুফ আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম সান্টু, এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে দেশবাসী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছেন। তারা উল্লেখ করেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।
বক্তারা আরও বলেন,দেশের মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে। আমরাও মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *