স্বপ্ন ছিল মেডিকেলের পথে থামলো জীবন-সড়কে প্রাণ গেল তামান্নার

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে মেস মালিকের লাশ দেখতে এসে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্রী ও মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক তামান্না খাতুন (২০)। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না খাতুন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। মেধাবী ও শান্ত স্বভাবের এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের কাছ থেকে জানা যায়, তামান্না ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে অধ্যয়নকালে ঝিনাইদহ শহরের উপশহরপাড়া এলাকায় আব্দুল মতলেব নামে এক ব্যক্তির বাসার মেসে থাকতেন। রোববার সকালে ওই মেস মালিকের মৃত্যুর সংবাদ পেয়ে তামান্না তার বাবার সঙ্গে ঝিনাইদহ শহরে লাশ দেখতে আসেন।

লাশ দেখা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তামান্নার গলার ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তামান্নার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাগলাকানাই এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ

ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

তামান্নার অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে সীমাহীন শোক। প্রতিবেশী, স্বজন ও সহপাঠীরা তাকে একজন মেধাবী,ভদ্র ও স্বপ্নবান শিক্ষার্থী হিসেবে স্মরণ করছেন। সম্ভাবনাময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *