ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে-জামায়াত প্রার্থী রুহুল আমিন
স্টাফ রিপোর্টার শাহজামাল:-
চুয়াডাঙ্গা সদরের অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনে ১০ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রাথী এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন। গত শনিবার ১৭ ই জানুয়ারি ২০২৬ বিকাল ৫টায় প্রেসক্লাব হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপত্বিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রুহুল আমিন বলেন, এদেশের মানুষের ওপর রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিগত সময়ে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে আগামীতে তা পুরোপুরি বন্ধ করতে হবে। রাজনীতি করার কারণে কোন মানুষকে মামলা দিয়ে জেলে পাঠানোর রাজনীতি আর করতে দেওয়া হবে না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করে। আগামীতে যদি জামায়াতে ইসলামী এইদেশ পরিচালনার সুযোগ পাই তবে ঘুষ,দূর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। এছাড়াও তিনি সাংবাদিকদের সকল ভাল কাজে পাশে থাকার ঘোষনা দেন।
হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান সাংবাদিক মফিজ উদ্দিন। হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন, সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, সহসভাপতি সেলিম রেজা, যুগ্ন সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক নয়ন আহমেদ, সদস্য সাইদুর রহমান, নিশান মিয়া, আশরাফুল ইসলাম, সোহেল রানা বাবু প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সেক্রেটারী হাসিবুল ইসলাম, জামায়াত নেতা হাজী নুরুল আমিন, ডাক্তার এরফান আলী লান্টুসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।