আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলেচনা সভার আয়োজন করে জেলা ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। জোহান ড্রিম ভ্যালি পার্কে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। ড্যাবের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।
ডা. মো. আরাফাত রহমান ও ডা. মো. আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, ড্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. মো. আবু সায়েম।