ঝিনাইদহের কালীগঞ্জে সতন্ত্র প্রার্থীর দুই সমর্থকদের উপর হামলার অভিযোগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুই সমর্থকের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ শহরের ভুষণ স্কুল মাঠে ঝিনাইদহ-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দুপুরে উপজেলার উল্যা গ্রাম থেকে তার দুই সমর্থক শহরে যাচ্ছিলেন। পথে রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *