জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলন মেলা ও কমিটি পুনর্গঠন 

জীবননগর অফিস:-
জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির উদ্যোগে মিলনমেলা ও কমিটি পুনর্গঠন–২০২৬ উপলক্ষে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) মহেশপুর উপজেলার দত্তনগর বটতলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর বাজারের ব্যবসায়ী মো. আল মামুন (আল্লাহর দান ইলেকট্রিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. রেজাউল বিশ্বাস, মো. ইউনুচ আলী, মো. আলী কদর, মো. তরিকুল ইসলাম রতন ও মো. নুরুজ্জামান খোকন। এছাড়া মহেশপুর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. লিটন মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেফাউল রেজা রতন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন মো. আশরাফুল আলম চান্দু, মো. কাশেম মিয়া, মো. বখতিয়ার রহমান পলাশ, মো. মাসুদ করিম নয়ন, মো. মারফত মিয়া, মো. ইসমাইল, মো. মিরাজ, মো. শাহীন মিয়া, মো. মুস্তাকিম, শিপন ও মির্জাসহ অন্য সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,ইলেকট্রিশিয়ান পেশা বর্তমানে প্রযুক্তিনির্ভর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের পেশাগত প্রশিক্ষণ,নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন কমিটির কাঠামো পুনর্গঠন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *