মাধবখালী খান পরিবারের সর্ব বয়োজ্যেষ্ঠ নারী ছিলেন মালেকা বেগম
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খান পরিবারের সর্ববয়োজ্যেষ্ঠ মালেকা বেগম (১১০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার(১ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মাধবখালী গ্রামের মোফাজ্জল হোসেন খানের স্ত্রী ও সাপ্তাহিক একতা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাজেদুল ইসলামের মা।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৮ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা মাধবখালী খানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার,সাংবাদিক রফিক শাহা,আতিয়ার রহমানস বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন এবং জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।