হরিণাকুন্ডু উপজেলা সমিতি ঢাকা ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঢাকায় বসবাসরত ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার  বাসিন্দাদের অন্যতম সংগঠন হরিণাকুন্ডু উপজেলা সমিতি, ঢাকা–এর ২০২৬ সালের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন  ১৯৮৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী
এম এ মাজিদ (ভিসি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০০২ ব্যাচের মোঃ নাসির উদ্দিন।নবগঠিত এই কমিটি ঢাকায় অবস্থানরত হরিণাকুন্ডুবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সময়োপযোগী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা সহায়তা, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক আয়োজন—এসব ক্ষেত্রে আরও বিস্তৃত ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই নতুন কমিটি কাজ শুরু করবে।
ঢাকায় বসবাসরত হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন কমিটি নিয়ে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি ভবিষ্যতে সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।নবনির্বাচিত সভাপতি এম এ মাজিদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ পুরো কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের নেতৃত্বে সমিতির কার্যক্রম নতুন গতি পাবে—এমনটাই প্রত্যাশা সবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *