জীবননগর অফিস:-
সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে জীবনন
গর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আক্কাস লেক ভিআইপি পার্কে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। বনভোজন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ড্র, সাংস্কৃতিক পর্ব, মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণখোলা অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিকদের এক মিলনমেলায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ত পেশাগত জীবনের চাপ কাটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার, সহমর্মিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই বনভোজনের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় প্রতিদিন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ ধরনের আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয় এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফয়সাল মাহতাব মানিক। সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামসুল আলম এবং কার্যনির্বাহী সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গার বার্তা সম্পাদক পলাশ উদ্দিন। তাঁরা আয়োজকদের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ শহীদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদসহ সদস্য ফেরদৌস ওয়াহিদ,
ডিএম মতিয়ার রহমান, আজিজুর রহমান, হাসান ইমাম,








ওমর ফারুক, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, আহাম্মদ সগীর, সজীব হোসেন, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সদস্যরা।
দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মিলিত মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠন তার পেশাগত দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।