জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক চারটি মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি ঔষুধ উদ্ধার করেছে। গত ৩১ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত শ্যামকুড়, গয়েশপুর, রাজাপুর ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামকুড় সীমান্ত থেকে আসামীবিহীন ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গয়েশপুর এলাকায় দুইজন আসামিকে ১৩ বোতল ভারতীয় কফ সিরাপ, একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া রাজাপুর এলাকায় একটি আমবাগান থেকে আসামীবিহীন ৭৫৬ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং নতুনপাড়া এলাকায় ৪৮৫ পিস ভারতীয় ঔষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংরক্ষণ ও ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *