ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দাবা খেলায় বালক দলে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ । বালিকা দলে চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ । অন্যদিকে ব্যাডমিন্টন খেলায় বালক এককে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয় পৌর মডেল স্কুল এন্ড কলেজ। দ্বৈত চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়। বালিকা এককে চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *