জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ওসির মতবিনিময়

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে তাদের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর ভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। এ সময় সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ওসি মহোদয়ের হাতে সংগঠনের একটি ফরম তুলে দেয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর পৌর শাখার সভাপতি ও আসন্ন  জীবননগর উপজেলা পরিষদ নির্বাচেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহাজামাল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে  উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি এম.নাঈমুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক ইয়াকুব,তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ তাজিম রহমানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *